নদী দখল
নদীর জায়গায় কারখানা-সড়ক-জেটি, তদন্তে মিলল দখলের প্রমাণ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর প্রায় ২৪১ দশমিক ২৭ একর জমি দখল করে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ উঠেছে মেঘনা গ্রুপের বিরুদ্ধে। জাতীয় নদী রক্ষা কমিশনের ১২ সদস্যের তদন্ত কমিটির দীর্ঘ তদন্তে নদীর জমিতে প্রতিষ্ঠান, ভবন ও সড়ক নির্মাণসহ বিভিন্ন ধরনের দখলের তথ্য উঠে এসেছে। দখল করা জমির মধ্যে ৮৪ দশমিক ৭৭ একর এলাকায় মূল ভবন এবং ৫ দশমিক ৫ একর এলাকায় সড়ক নির্মাণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।